
জয়পুরহাটে বিশ্ব নদী দিবস পালিত।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
আন্ত:সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে জাতীয় নদীর রক্ষা কমিশন ও নদী ঘোরাও নদীর পথে প্রকাশিত নদীময় গ্রন্থ সমূহ প্রদর্শনী ও নদীময় কবিতা উৎসবের আয়োজন করা হয়।
অনলাইনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নদী ঘোরাও নদীর পথে’র চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু।
নদী ঘোরাও নদীর পথের মহাসচিব রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি, আবৃতি শিল্পী ও কবি আবুবকর সিদ্দিক, বাপা’র জেলা কমিটি’র সমন্বয়ক আরমান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শেখ রেজাউল করিম স্মৃতি পাঠাগার সভাপতি ঝর্না আক্তার প্রমুখ