1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

দূর্গাপুজা নির্বিঘ্নে ও নিরাপদে পালন এবং দেশের সার্বিক আইন শৃংখলা  পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা চাই : ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

দূর্গাপুজা নির্বিঘ্নে ও নিরাপদে পালন এবং দেশের সার্বিক আইন শৃংখলা  পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা চাই : ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এই মত বিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ
সুপার ফয়েজ আহমেদ, নবাগত পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। মতবিনিময় সভায় ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের পর পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পুলিশ বিভাগে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে নানা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে
প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হচ্ছে। দেশে এখনো আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা নির্বিঘ্নে ও নিরাপদে পালন এবং দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকসহ
সর্বস্তরের লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD