1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ইবির মিজানুর রহমান মিজান বর্ষসেরা লেখক নির্বাচিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার পঠিত

ইবির মিজানুর রহমান মিজান বর্ষসেরা লেখক নির্বাচিত

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় বর্ষসেরা লেখক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দেশের জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত কলাম লেখেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বর্ষসেরা লেখক হওয়ার অনুভূতি সম্পর্কে মিজান বলেন, “এটি স্বীকৃতির একটি বড় মাইলফলক, যা লেখার প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের ফল। তবে, কিছু চাপও অনুভূত হয়, কারণ পরবর্তী কাজগুলোতে সেই মান ধরে রাখা আশা থাকে।”

তিনি তরুণ লেখকদের উদ্দেশ্যে বলেন, “লেখালেখি একটি যাত্রা, যেখানে নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। নতুন আইডিয়া নিয়ে পরীক্ষা করুন, সাহসী হন, এবং নিজের অভিজ্ঞতা ও অনুভূতিগুলোকে গল্পের মাধ্যমে প্রকাশ করুন। ভুল থেকে শিখুন, এবং কখনও হার না মানুন। আপনার শব্দগুলো বিশ্বকে বদলাতে পারে!”

মিজানের এই অর্জন তরুণ লেখকদের জন্য একটি অনুপ্রেরণা, যা তাদের লেখালেখিতে নতুন উদ্যম যোগাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD