1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড রাজশাহীতে চাঞ্চল্যকর তাওসিফ হত্যা মামলার রায়, ৩ লাখ টাকা জরিমানা বোদায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ঝরল দুই মাদরাসাছাত্রের প্রাণ নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, অটোভ্যান চালকের জরিমানা শহীদ খোকন পার্কে প্রতিবন্ধী সেবা সংস্থার ১০০০ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেফতার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ বোনদের কাছ থেকে জমি কিনে বিপাকে ব্যবসায়ী, ভাইদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ

দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টার মাথায় রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ। দৈনিক নয়া কণ্ঠ                   

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টার মাথায় রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার ৮ দিনের মাথায় পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. আনারুল হক প্রামাণিক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজে এসে দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টার মাথায় পদত্যাগ করেন তিনি। গত ৯ সেপ্টেম্বর পদায়নের দিন থেকেই সাধারণ শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে পড়েন অধ্যাপক ড. মো. আনারুল হক।

সাদা কাগজে পদত্যাগপত্রে ড. মো. আনারুল হক প্রামাণিক লিখেছেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য পাঠানো হলো।’

জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১২ আগস্ট পদত্যাগ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। এরপর গত ৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রফেসর আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী নগরের শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। তবে দেশসেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়নের দিন থেকেই তাকে বিতর্কিত, দুর্নীতিবাজ, স্বৈরাচার সরকারের দালাল, শিক্ষক নামের পা চাটা গোলাম অ্যাখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ প্রশাসন ভবনে তালাও ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তবে ধারাবাহিক এই আন্দোলনকে উপেক্ষা করে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় দায়িত্ব গ্রহণ করতে কলেজে আসেন প্রফেসর আনারুল হক।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ছেড়ে গেলে ছাত্রদলের ১৫-২০ নেতাকর্মী প্রশাসন ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে প্রফেসর আনারুল হককে অধ্যক্ষ কক্ষে নিয়ে যান। একপর্যায়ে তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং দলে দলে প্রশাসন ভবনের সামনে এসে একত্রিত হন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বেরিয়ে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে দুপুর ২টার দিকে পদত্যাগ করে নিরাপত্তাবেষ্টনীতে ক্যাম্পাস ছাড়েন প্রফেসর ড. আনারুল হক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD