1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীর ৯ থানায় নতুন ওসির পদায়ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

রাজশাহী মহানগরীর ৯ থানায় নতুন ওসির পদায়ন ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার মধ্যে ৯ থানায় নতুন ওসি পদায়ন ও ২ থানার ওসি রদবদল করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা শাখায় (ডিবি) এবং মেট্রোকোর্ট-সহ সব মিলিয়ে ১৫ জন পুলিশ পরিদর্শককে রদবদল করা হয়েছে।

ওসিদের পদায়ন ও রদবদলের অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া এ অফিস আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর ২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন ও বদলি করা হয়।

বদলি আদেশে মো: মেহেদী মাসুদকে অফিসার ইনচার্জ হিসেবে বোয়ালিয়া মডেল থানায়, মো: আশরাফুল ইসলামকে অফিসার ইনচার্জ হিসেবে রাজপাড়া থানায়, মো: মতিয়ার রহমানকে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ হিসেবে, মো: আব্দুল মালেককে মতিহার থানার অফিসার ইনচার্জ হিসেবে, আব্দুল মতিনকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে, মো: মাহবুব আলমকে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ হিসেবে, মো: মনিরুল ইসলামকে পবা থানার অফিসার ইনচার্জ হিসেবে, মো: কামাল হোসেনকে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে ও মো: হাসানুজ্জামানকে কর্ণহার থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও বোয়ালিয়া মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজকে ও পবা থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলমকে মেট্রোকোর্ট, আরএমপি, রাজশাহীতে এবং রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মশিউর রহমানকে নগর বিশেষ শাখা, আরএমপিতে বদলি করা হয়েছে। একই আদেশে নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো: কামরুল ইসলাম ও মো: আব্দুল আলীমকে গোয়েন্দা শাখা, আরএমপিতে বদলি করা হয়েছে এবং মো: মঞ্জুরুল কবিরকে নগর বিশেষ শাখা, আরএমপি, রাজশাহীতে বদলি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD