1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবি শিক্ষক তন্ময় সাহার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

ইবি শিক্ষক তন্ময় সাহার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক তন্ময় সাহা জয়ের বিরুদ্ধে ‘গণহত্যার সমর্থনকারী’ হিসেবে অপপ্রচার চালানোর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিভাগের শতাধিক শিক্ষার্থী মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

ঘটনার সূত্রপাত গত বুধবার রাতে, যখন ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে তন্ময় সাহার নাম ও ছবি ব্যবহার করে তাকে ‘গণহত্যার সমর্থনকারী’ হিসেবে অপপ্রচার করা হয়। শিক্ষার্থীরা এ অপপ্রচারকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পারেনি।

মানববন্ধনে শিক্ষার্থীরা একাত্ম হয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন: “জেগেছে রে জেগেছে,  ছাত্রসমাজ জেগেছে ,রক্তে আগুন লেগেছে !” এবং “তন্ময় স্যারের বিরুদ্ধে মিথ্যাচার মানি না, মানবো না!” তারা দৃঢ়ভাবে উল্লেখ করেন, “আমাদের স্যারের মর্যাদা ক্ষুণ্ন করার এ প্রচেষ্টা কোনভাবেই মেনে নেওয়া হবে না।”

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা অবনী বলেন, “আমাদের শিক্ষকের নামে এই মিথ্যাচার আমরা কখনোই মেনে নেব না। যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে তা প্রমাণসহ উপস্থাপন করা উচিত।”

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস হোসেন বলেন, “আমি নিজেই আন্দোলনে অংশগ্রহণ করেছি, স্যার সবসময় আমাদের পাশে ছিলেন। এ অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের শাস্তি চাই।”

তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হিমেল মন্তব্য করেন, “তন্ময় স্যারের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার একটি ষড়যন্ত্রের অংশ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের শাস্তি দাবি করছি।”

শিক্ষার্থীরা প্রশাসনকে দ্রুত তদন্ত করে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD