1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল বুড়াইল স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০০গ্রাম গাঁজা সহ এক মাদক সেবী আটক।

শেরপুরে জেল পলাতক আসামী হাফিজুর গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

শেরপুরে জেল পলাতক আসামী হাফিজুর গ্রেফতার

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হাফিজুর রহমান (৪৩)নামে আরো এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুর। মঙ্গলবার দিবাগত রাতে তাকে সদর উপজেলার কানাসাখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুর রহমান সদর উপজেলার মধ্য বয়রা গ্রামের মৃত কাপতুল মিয়ার ছেলে। র‍্যাব- ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতকারী। তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। তাছাড়াও সাজা প্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক প্রায় ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে।

এঘটনায় শেরপুর জেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সরবরাহ করা তালিকা অনুযায়ী পালিয়ে যাওয়া আসামিদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হাজতি নং ১৭৭৭/২৪,  মো. হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একাধিক আসামীসহ কয়েকজনে ইতোমধ্যেই আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। জেল পলাতক এসব কয়েদীদের বিরুদ্ধে র‌্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD