1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

হতাম যদি আমি- বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

হতাম যদি আমি

বিনয় দেবনাথ

আমি যদি পাখি হতাম
থাকতো যদি আমার দুটি পাখা
ছুটে যেতাম আকাশ নীলে
বদ্ধ ঘরে যেতো কি আমায় রাখা?

আমি যদি বৃক্ষ হতাম
কিংবা হতাম সবুজ পাতার ঘর
তাহলে কি মনের ভুলেও
হতাম আমি অন্য কারো বর?

আমি যদি ঝর্ণা হতাম
হতাম যদি চপল জলের ঢেউ
তাহলে কি আঁখির বাণে
কোনদিনই করতো বিদ্ধ কেউ?

আমি যদি সাগর হতাম
কিংবা হতাম বিশাল কোন নদী
তাহলে কি উজান থেকে
ভাটির দিকেই যেতাম নিরবধি?

আমি যদি পাহাড় হতাম
কিংবা হতাম পূর্ণ তিথির চাঁদ
তাহলে কি ধরতে আমায়
পারতো এমন মোহন প্রেমের ফাঁদ?

আমি যদি সূর্য হতাম
কিংবা হতাম রাজার তলোয়ার
তাহলে কি এমনি করেই
পারতে তুমি হতে দেলওয়ার?

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD