1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। দৈনিক নয়া কণ্ঠ                                  

  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ।

মাসউদ রহমান সৌরভ, রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি পারিবারিক কারণ দেখিয়েছেন। গতকাল শনিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। তিনি বলেন, উপাচার্য জাহাঙ্গীর আলম পারিবারিক কারণ দেখিয়ে আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। একটি কপি তিনি পেয়েছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, রুয়েটে এখন উপাচার্য শুন্য। ডিনদের মধ্যে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করতে পারবেন। কে পালন করবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হবে।

রুয়েটে গত ১০ আগস্ট জরুরি সিন্ডিকেট সভা করে ক্লাস-পরীক্ষা ও হলসমূহ খোলা হয়েছে। ১০৫তম সিন্ডিকেটে সিদ্ধান্তত অনুযায়ী, গত ২০ আগস্ট আবাসিক হল খুলেছে আর ২৪ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

এর আগে গত বছর ১৩ আগস্ট উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমকে আগামী চার বছরের জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। এর এক বছর পর তিনি পদত্যাগ করলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD