1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সূর্য টা যখন হয় রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার।

জন্মনিয়ন্ত্রণে কনডম কেন জনপ্রিয়?

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৮৫ বার পঠিত

জন্মনিয়ন্ত্রণের জন্য কনডম পদ্ধতি সবার কাছে পরিচিত। নানা কারণে এটির মাধ্যমে জন্মনিয়ন্ত্রণের সফলতার হার তুলনামূলক কম হলেও এটি জনপ্রিয় পদ্ধতি।

এ ব্যাপারে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোসা.আফরোজা সরকার জলি বলেন, ১০০ দম্পতির মধ্যে কনডম ব্যবহারে জন্মনিয়ন্ত্রণে সফলতার হার ৮০ শতাংশের কাছাকাছি। বাকি ৫ থেকে ২০ শতাংশ সফল হন না। এরপরও এদেশে কনডম জনপ্রিয় হওয়ার অনেক কারণ রয়েছে।

কনডম খুব সহজে পাওয়া যায়। তুলনামূলক দাম কম। এটি নষ্ট করা বা ডিসপজেবল সুবিধাজনক। এটি ব্যবহারে তেমন কোনো বিধির প্রয়োজন নেই। সামান্য কিছু কৌশল শিখলেই অনায়াসে ব্যবহার করা যায়।

বেরিয়ার পদ্ধতি হিসেবে কনডম ব্যবহারে জন্মনিয়ন্ত্রণে সফলতার হার অন্যান্য পদ্ধতিরে চেয়ে কম হলেও এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। এটিতে জন্মনিয়ন্ত্রণ ছাড়াও অনেকগুলো যৌন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

যৌনবাহিত রোগ সেক্সুয়ালি ট্রান্সমিটিভ ডিজিজের মধ্যে পেলভিক ইনফ্লামাটরি অন্যতম। পুরুষ থেকে এ রোগ নারী দেহে ছড়িয়ে তাদের ইন্টারনাল সংক্রমণ হয়। অথচ পুরুষ সঙ্গী কনডম ব্যবহার করলে নারীরা অনায়াসে রোগটি থেকে সুরক্ষিত থাকতে পারেন।

আবার সালভাইক্যাল বা জরায়ু ক্যান্সারে আমাদের দেশে অনেক নারীর মৃত্যু হয়। নারীদের জরায়ু ক্যান্সারে আক্রান্তের হার অনেক বেশি। পুরুষ সঙ্গী কনডমে অভ্যস্ত হলে এ ধরনের দম্পতি সংক্রমণ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD