1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সদরপুর থানার লুটকৃত অস্ত্র-গোলাবারুদসহ মালামাল ফেরত দেওয়ার আহ্বান ওসি’র। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পঠিত
সদরপুর থানার লুটকৃত অস্ত্র-গোলাবারুদসহ মালামাল ফেরত দেওয়ার আহ্বান ওসি’র
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া বিভিন্ন অস্ত্র ও মালামাল ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান।
একই সাথে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বিজয় মিছিল থেকে কতিপয় উচ্ছৃঙ্খল ও বিক্ষোভকারীরা সদরপুর থানা ভাংচুর, অগ্নিসংযোগ করে থানার অস্ত্রগার লুট করে ও ডিউটিরত পুলিশ সদস্যদের অস্ত্র লুট করে নিয়ে যায় দৃর্বৃত্তকারীরা। তাদের চিহ্নিত ও লুট হওয়া অস্ত্রও অন্যান্য মালামাল ফেরত প্রদানের জন্য গনমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি।
আজ সোমবার (১২আগস্ট) বেলা সাড়ে ১২টায় ওসির নিজ কার্যালয়ে সদরপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
মত বিনিময়কালে তিনি আরও জানান, এখনও লুট হওয়া ভারী অস্ত্র এসএমজি ১টি, পিস্তল ৫টি, শর্টগান ৪টি, বেসরকারি বন্দুক ১টি, ওয়্যারলেস ৫টি , ল্যাপটপ ১৭টি, পুলিশের ব্যক্তিগত মোটরবাইক ৬টি ফেরত পাওয়া যায় নি। দৃর্বত্তদের হাত থেকে অস্ত্র উদ্ধার না হলে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হবে। স্বাভাবিক ভাবে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধারে কঠোর হবে পুলিশ।
তিনি সাংবাদিকদের মাধ্যমে সকল জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কে বা কারা থানা থেকে সেই দিন অস্ত্র, গোলাবারুদ ও মালামাল নিয়েছেন, সেগুলো আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) এর মধ্যে ফিরিয়ে দিবেন বলে আশা করছি। মতবিনিময়কালে সদরপুর উপজেলার টি,ভি চ্যানেল প্রিন্ট ও ইলেকট্রনিএক্স গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD