1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

রাজশাহীতে অস্ত্র ও গান পাউডারসহ ব্যবসায়ী গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২১০ বার পঠিত

রাজশাহীতে অস্ত্র ও গান পাউডারসহ ব্যবসায়ী গ্রেপ্তার।

রাজশাহী ব্যুরো ঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী শ্রী সুদেব সরদারকে (২২) গ্রেপ্তার করে। সে জেলার গোদাগাড়ী উপজেলার মানন্ডল এলাকার শ্রী রবি সরদারের ছেলে। এসময় তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই কেজি গান পাউডার ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী হতে অবৈধ মাদকদ্রব্যসহ ব্যাটারী চালিত একটি ইজিবাইক মহানগরীর দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের দল কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর মোড়ে ইজিবাইক তল্লাশী করে সীটের নীচে লুকানো অবস্থায় অস্ত্র ও গানপাউডারগুলো জব্দ করে।

জিজ্ঞাসাবাদে সুদেব র‌্যাবের কাছে স্বীকার করে, সে একজন কুখ্যাত অস্ত্র কারবারী। পেশায় একজন ইজিবাইক চালক হলেও দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তিতে মামলা দায়ের করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD