1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে যৌনো নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৩ বার পঠিত

রাজশাহীতে যৌনো নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক।

রাজশাহী ব্যুরো ঃ কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকা থেকে এক রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপির কাটাখালী থানা পুলিশ গতকাল ১৪ ই জুলাই রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম বজলুর রশিদ (৪০)। তিনি চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকার মৃত দেছার প্রামানিকের ছেলে।নগর পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত ১১ জুলাই বিকালে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। রাত সাড়ে ৭ টায় ক্লাস শেষে রিকশায় সে বাসায় ফিরছিল। রাত সোয়া ৮ টায় রিকশাচালক কাটাখালী থানার বাইপাস মোসলেমের মোড়ের জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে রিকশাচালক রিকশাটি নষ্ট হয়েছে বলে রিকশাটি থামায়।

তখন প্রচন্ড বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হচ্ছিলো ও আশপাশ কেউ ছিল না। রিকশাচালক অতর্কিতভাবে ঐ ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গলা টিপে ধরে মারপিট করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এসময় ঐ ছাত্রী রিকশাচালকের সাথে ধস্তাধস্তি করে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাস্তায় সাহায্যের জন্য সে চিৎকার করে। কিছু দূরে এসে একটি অটোরিকশা দেখতে পেয়ে সেটি থামায় এবং চালক ও যাত্রীদের ঘটনা খুলে বলে। সে তাদের সহযোগিতায় বাড়ি ফিরে। ঐ ছাত্রীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করলে কাটাখালী থানায় একটি মামলা রুজু হয়।

মামলা দায়ের পর কাটাখালী থানার এসআই টিএম সেলিম রেজা ও তাঁর টিম গত ১৩ জুলাই দিবাগত রাত পৌনে ৩ টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়ার বাড়ী থেকে আসামি রিকশাচালক বজলুর রশিদকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় রিকশাচালক বজলুর রশিদ এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD