1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল

হত্যার রহস্য উদঘাটন করলো নরসিংদী জেলা পুলিশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

হত্যার রহস্য উদঘাটন করলো নরসিংদী জেলা পুলিশ

সাদ্দাম উদ্দিন রাজ রায়পুরা,নরসিংদী জেলা

নরসিংদীর মাধবদীতে অটোচালক নুরুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ। মাত্র ২৪ দিনের মধ্যে এ হত্যার রহস্য উদঘাটন হলো বলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জানান। নিহত মোঃ নুরুল ইসলাম মাধবদী থানার ভাটপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। এঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পাথরপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), একই থানার বালুসাইর গ্রামের মোকসেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২), পাথরপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে হৃদয় (২৭) ও একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে নবী হোসেন (৩৫)।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এক সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, চলতি বছরের ১৫ জুন সদর উপজেলার মাধবদী থানাধীন ভাটপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা অটোচালক মোঃ নুরুল ইসলাম প্রতিদিনের মত তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিজ বাড়ি থেকে বের হন। এদিন রাত সাড়ে ৮টার দিকে তার ভাইকে মোবাইল ফোনে বলে, তার ব্যাটারিচালিত রিকশাটি যাত্রীবেশি অজ্ঞাতনামা ব্যক্তিরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করে। পরেরদিন অর্থাৎ ১৬ জুন সকালে নরসিংদী-মদনপুরগামী রাস্তার মাধবদী থানাধীন নরসিংদী-মদনপুরগামী দামেরভাওলা এলাকার একটি বরই গাছের সঙ্গে গামছা দিয়ে বাঁধা অবস্থায় অটোচালক নুরুল ইসলামের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের তত্ত্বাবধানে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোঃ রিয়াজ উদ্দিন রনি সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার, ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিকশা উদ্ধারে অভিযান শুরু করেন। ৯ জুলাই (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাচ্চু মিয়া নামে একজনকে মাধবদী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই দিনে ঘটনার সঙ্গে জড়িত বাকি ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারা স্বাকীরোক্তিমূলক জবানবন্দি দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD