1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজনীতির খেলায় আওয়ামীলীগকে কেউ হারাতে পারেনি : ওবায়দুল কাদের – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

রাজনীতির খেলায় আওয়ামীলীগ কে কেউ হারাতে পারেনি : ওবায়দুল কাদের

নয়া কণ্ঠ ডেস্ক


২৮ জুলাই আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, ও সেচ্চাসেবক লীগ এর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এসময় তিনি বি এন পির মির্জা ফখরুল কে উদ্দেশ্য করে বলেন, মির্জা ফখরুল তারেক জিয়ার ধমক খেয়ে স্টেজ ভেঙ্গে পরে যায়, এখন তার অবস্থা বড়’ই খারাপ, তিনি এখন কি থেকে কি করবে ভেবেই কুল পায় না।
নেতায় লন্ডন থেকে ফরমায়েশ জারি করে আর মির্জা ফখরুলেরা লাফালাফি করে ।


আওয়ামীলীগ রাজনীতির খেলায় চ্যাম্পিয়নস বলে সেতু মন্ত্রী বলেন, আওয়ামীলীগ কে হারানো অত সহজ না ।
আওয়ামীলীগ এদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, ‘আওয়ামীলীগ এর সাথে দেশের জনগণ আছে।
আওয়ামীলীগ স্বাধীনতা নেতৃত্বদানকারী দল, এদেশের মানুষ আওয়ামীলীগ কে ভালোবাসে, তাই আওয়ামীলীগ কে দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা।


তিনি আরো বলেন, বিএনপির আমির খসরু নাকি বলে, ‘শেখ হাসিনাকে নাকি গণভবন ছেড়ে চলে যেতে হবে, তিনি একথার প্রতি উত্তরে বলেন, শেখ হাসিনা গণভবন ছেড়ে চলে যাবে গণভবন কি তোমার বাবার? এমন প্রশ্ন ছুড়ে দেয় বিএনপি নেতা আমির খসরুর দিকে।

বি এন পির ভূয়া দাবি তত্ত্বাবধায়ক, ও ভূয়া এক দফার সমালোচনা করে সেতু মন্ত্রী বলেন, তাদের ভূয়া ততত্ত্বাবধায়ক এর দাবি আর ভূয়া এক দফা এখন নয়া পল্টনের কাদা পানিতে আটকে গেছে। তাদের এই মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।


শেখ হাসিনাকে নিয়ে বি এন পির করা মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা ততদিন থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD