1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরে দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

শেরপুরে দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসন ৪ জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন পুশ করার সময় অমিত পাল (৩১) ও মোঃ এনামুল হক (৩৬) নামে দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্তরা হলো- শেরপুর পৌরসভার দুর্গানারায়ণপুর মহল্লার শ্যামল পালের ছেলে অমিত পাল এবং একই মহল্লার গাজী মিয়ার ছেলে মোঃ এনামুল হক।

শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাশে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।

এসময় মাদকসেবী অমিত পাল ও এনামুল হক তাদের শরীরে নেশা জাতীয় ভ্রু পেন ইনজেকশন পুশ করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমিন ওই দুই মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD