1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

আল আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা শহরের নবীনগর মহল্লার বায়তুল আমান জামে মসজিদের পার্শ্বে ২ জুলাই মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোতালেব হোসেন (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারি মোতালেব হোসেন ময়মনসিংহ জেলার মাসকান্দা শান্তিনগর মহল্লার বাসিন্দা মৃত সামাল উদ্দিনের ছেলে এবং বর্তমান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা গ্রামের জনৈক নূরুল ইসলামের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আবু ছোফিয়ান, এএসআই মাহাবুব আলম, কং রাসেল মাহমুদ, আশরাফুল ইসলাম ও আসাদুজ্জামানসহ মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার বায়তুল আমান জামে মসজিদের পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ মোতালেব হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গীর কোচা থেকে পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মাদক কারবারি মোঃ মোতালেব হোসেনকে শেরপুর সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD