1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৮০ বার পঠিত

 

পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সুজন খন্দকার ঃ পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে ০৫  জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ৩০শে জুন দুপুরে এক প্রেস নোটের ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মোঃ অনাত আলি সেখের ছেলে
১। মোঃ সজল শেখ (২৬), খামারডাঙ্গি গ্রামের মৃত হানেফ ওরফে পুকাইরের ছেলে ২। নাজমুল (২৫),বাঘারচর গ্রামের মোঃ ইবাদত আলির ছেলে ৩। হাফিজুর রহমান (২১),  বহলাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে
৪। মোঃ আরিফ মিয়া (২৩), ও বাঘারচর গ্রামের মোঃ জাহাঙ্গীর মন্ডলের ছেলে  ৫। মোঃ মারুফ হোসেন (২১), এদের  সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।

এসময় তাদের নিকট হতে উদ্ধার করা হয়,
১টি চাইনিজ কুড়াল, ১টি ধারালো চাপাতি,
১টি ধারালো ছুরি, ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী, ১টি লোহার পাইপ ও ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী।

এদের মধ্যে ১ নং আসামি মোঃ সজল শেখের  বিরুদ্ধে পুর্বের ১টি অস্ত্র মামলা, ১টি প্রস্তুতি  ডাকাতির মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা,২নং আসামি  নাজমুলের  বিরুদ্ধ ১টি হত্যা মামলা, ১টি প্রস্ততি ডাকাতি মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা, ৩নং আসামি  হাফিজুর রহমানের  বিরুদ্ধ ১টি  হত্যা মামলা, ৪নং আসামি মোঃ আরিফ মিয়ার বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা , ৫নং আসামি মোঃ মারুফ হোসেনের বিরুদ্ধ অন্যান্য ধারায় ০১টি মামলা আছে। পরে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান,এই ডাকাত চক্রটি দীর্ঘদিন  যাবত রাতের অন্ধকারে জনগনের জান ও মালের ক্ষতি সাধন সহ সর্বশান্ত করার কাজে লিপ্ত ছিলো। কিন্তু  চক্র অন্তত চালাক ও ধৃত হওয়ার কারণে পুলিশকে তাদের সনাক্ত করতে দেরী হচ্ছিল। অবশেষ গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বহলাডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফজলুল হকের বাড়ীর পাশের আম ও মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি কালে হাতেহাতে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রটি আটক করার কারণে অত্র এলাকার স্বস্তি  ফিরে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD