1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে শিশু ধর্ষণের চেষ্টায় ধর্ষক গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৭২ বার পঠিত

রাজশাহীতে শিশু ধর্ষণের চেষ্টায় লম্পট ফয়সাল গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ফয়সাল (২০) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (২৩ জুন) দিবাগত রাতদেড়টার দিকে পুঠিয়া থানায় ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফায়সাল পুঠিয়া রামজীবনপুর এলাকার তরিকুলের ছেলে।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, পুঠিয়া থানায় গত ২০ জুন  নারী-শিশু নির্যাতন আইনে ফায়সালের বিরুদ্ধে একটি মামালা হয়। মামলা নম্বর-১৭।

গোপন তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী জেলার পুঠিয়া থানার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে লম্পট ফায়সালকে

গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, গত ২০ জুন সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিম জান্নাতুল জেসি (০৬) বাড়ির পাশে খেলা করছিল। এসময় লম্পট ফয়সাল (২০) পুঠিয়া থানাধীন রামজীবনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভিতর কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। শনিবার ২৩ জুন দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ি এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় একমাত্র আসামীকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD