1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় ডোপ টেস্টে গাঁজা ও ইয়াবা সেবনের প্রমাণ, যুবকের ৩ মাসের কারাদণ্ড গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকা করে অনুদান! ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখাচ্ছে জিইউকে ও গিভডিরেক্টলি পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। ‘সবার আগে সুশাসন-জনসেবার উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় তিনি উদার মানসিকতা নিয়ে সরকারী কর্মকর্তাদের জনগনের সেবক হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দিন বিপিএম.পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, অনুষ্ঠানের সঞ্চালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার. মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD