1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার মানুষের নতুন কর্মসংস্থানের আশার আলো দর্শনা থানা এলাকা হতে তিনজন মাদক ব্যবসায়ী আটক। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রাইলে সাজা প্রদান করেন কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও চোরাচালানী মালামাল সহ ০১ জন আসামী আটক ‎ লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক। দুইটি মোটরসাইকেল উদ্ধার। আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক দামুড়হুদায় মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি: পাল্টা সংবাদ সম্মেলনে মানহানির মামলার হুঁশিয়ারি বাউনিয়াবাদে বিলাসী জীবনযাপনের অর্থের উৎস কী? ব্যক্তিগত সম্পর্কের আড়ালে অর্থ আদায় ও মামলা-হামলার হুমকির অভিযোগ ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরুদ্ধ ব্যাটারিচালিত রিকশাচালকদের, রাজধানীতে যানজটের শঙ্কা রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

রাবিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে  শিক্ষার্থীদের বিক্ষোভ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

রাবিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে  শিক্ষার্থীদের বিক্ষোভ।

মোঃ মাসউদ রহমান সৌরভ,রুয়েট প্রতিনিধি

বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হন শত শত শিক্ষার্থী। এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মারুফের সঞ্চালনায় আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সানজিদা বলেন, আমি একজন নারী এবং আমার ১ম শ্রেণির কোটা থাকা সত্ত্বেও আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি আমার মধ্যে যদি মেধা থেকে থাকে, দক্ষতা থাকে তবে আমি আমার মেধা, দক্ষতা দিয়ে প্রথম শ্রেণির চাকরি অর্জন করতে পারব। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মেয়েরই এই সক্ষমতা রয়েছে । আমাদের প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তার জন্য কোনো কোটার দরকার  হয় নাই । তাই আমরা যারা মেয়েরা আছি আমাদেরও কোনো কোটা দরকার নেই।

তিনি আরও বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী মোট কোটা আছে ৫৬ শতাংশ আর মেধাবীদের জন্য মাত্র ৪৪ শতাংশ। এটা মেধাবীদের জন্য একটা বৈষম্য। প্রকৃতপক্ষে যে বৈষম্য করা হয়েছিল পাকিস্তান আমলে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তবে কোনোরকম বৈষম্য আমরা মানব না।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি আমার মেধার জোরে চান্স পেয়েছি। কোটায় সাবজেক্ট আসা সত্ত্বেও আমি ভর্তি হয়নি। আমার মেধার ভিত্তিতে যে সাবজেক্ট এসেছে সেটায় ভর্তি হয়েছি। আমি এই কোটা সংস্কৃতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বিবেচনা করা হোক। আমরা মুক্তিযোদ্ধাদের  বিরুদ্ধে নয়। তবে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত আমরা মেনে নিব না।

পপুলেশন সায়েন্সের শিক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, আজকে এই আন্দোলনের মানে আমাদের দাবি আদায় হয়ে গেছে এমন নয়। যতদিন না আমাদের দাবি আদায় হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। পরবর্তীকালে আমরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দাঁড়াব। যেহেতু শিক্ষার্থীরা বাসায় চলে যাবে আমরা কবিতা, গান, কথা, লেখার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলব। এজন্য তিনি সকল শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় ‘কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চায়’ ‘কোটাপ্রথা বাদ হোক যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক ‘ স্লোগান দিতে শোনা যায়। এই আন্দোলনে রাবির বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD