1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবিতে র‍্যাগিংয়ের দায়ে তিনজনকে ১ বছরের জন্য বহিষ্কার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

ইবিতে র‍্যাগিংয়ের দায়ে তিনজনকে ১ বছরের জন্য বহিষ্কার

তারিকুল ইসলাম, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের দায়ে তিন শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ১৩তম সভায় তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, র‍্যাগিংয়ের দায়ে এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উজ্জ্বল ও সাগর প্রামাণিক। আরেকজন হলেন- শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মুদ্দাসির খান কাফি।

বহিষ্কৃত তিনজনকে আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে রেজিস্ট্রার বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। বহিষ্কৃতরা তিনজনই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।

এছাড়াও দুইজনকে ভবিষ্যতে এ ধরণের কাজে জড়ালে স্থায়ী বহিষ্কার করা হবে বলে সতর্ক করা হয়েছে। সতর্ক বার্তা পাওয়া দুইজন হলো- শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিসনো আল আসনাওয়ীকে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতভর ইবির লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষ তথা গণরুমে এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‍্যাগিং দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে রড দিয়ে মারধর করা। এ সময় তাঁকে টেবিলের ওপর কাকতাড়ুয়া বানিয়ে রাখা হয়। তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালও করা হয়। তা ছাড়া নাকে খত দেওয়াসহ বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD