1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নেত্রকোনায় ডিবি (পূর্ব) এর বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

 

নেত্রকোনায় ডিবি (পূর্ব) এর বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পূর্ব এর বিশেষ অভিযানে কলমাকান্দা উপজেলার গুতুরা বাজারে মেসার্স আয়েশা ফ্যাশন হাউজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে সোমবার (২৯ এপ্রিল) রাত ৮ টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে ১০ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পূর্ব এর অফিসার ইনচার্জ মো:সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি টিম সোমবার রাতে কলমাকান্দা উপজেলার গুতুরা বাজারে অভিযান চালিয়ে ১০(দশ) কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে ১।মোঃ দুলাল মিয়া (৬০), পিতা: মুর্তুজ আলী ২।শাহারাজ মিয়া (২০), পিতা মৃত নুর ইসলাম,উভয় সাং ইকরতলী,উপজেলার চুনারুঘাট, জেলা হবিগঞ্জ ৩।মো:রাসেল মিয়া (২৪),পিতা মুঞ্জু মিয়া,উপজেলা বারহাট্টা, জেলা নেত্রকোনা। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD