
ডিএনসিসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার – ১।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮/০৪/২০২৪ তারিখ ভোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে তার দল অভিযান পরিচালনা করে ৫০০(পাচশত) গ্রাম হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি মোঃ নুরুজ্জামান ওরফে কাজল(৩৫) পিতা: মৃত নাসির উদ্দিন, মাতা: মোছাঃ দিলরুবা খাতুন, সাং – মহিশালবাড়ী, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহীকে গ্রেফতার করে । আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে ।