1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

রংপুর থেকে ঢাকা গামী মোল্লা ট্রাভেলস পরিবহন বাসযোগে যাত্রীবেশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাত্রি বেলায় র‌্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।
আসামী মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা- মোঃ কাশেম ইসলাম, সাং- বক্তারপুর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, মোঃ মারুফ হোসেন (১৯), পিতা- মৃত আব্দুল বারেক, সাং-কৌচল, থানা-রানীশংকৈল, জেলা- ঠাকুরগাঁওদ্বয়কে আটক করে।

তাদের বসা সিটের নীচে থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৮৪ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল, ২টি সীম ও নগদ ২৯০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD