1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল

কাটাখালী থানার অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

কাটাখালী থানার অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

রাজশাহী ব্যুরো ঃ  রাজশাহী জেলার পুঠিয়া থানার বিড়ালদহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শামিম আলী (৩০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার মো: গফফার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শামিম আলীর বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শামিম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার বিরালদহ মাজার এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁদের টিম গতকাল ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি শামিম আলীকে বিড়ালদহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD