1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে আটক-৮। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে আটক-৮

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফরিদ হাওলাদার (৭০), মো: রাসেল সওদাগর (৩৬), মো: মিন্টু (৪৪), মো: আ: রহিম (৪৪), মো: মানিক (৪০), মো: লিটন শেখ (৩২), মো: আনোয়ার হোসেন (৪৫) ও মো: সিরাজ মিয়া(৫০)। তারা সকলেই নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২:৪০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শরিফুল রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২.৫০ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD