1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

প্রকাশিত হল ইবি অধ্যাপকের নতুন বই ‘ধর্ম ও রাষ্ট্রের সংঘাত’। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার পঠিত

প্রকাশিত হল ইবি অধ্যাপকের নতুন বই ‘ধর্ম ও রাষ্ট্রের সংঘাত’

তারিকুল ইসলাম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানের “ধর্ম ও রাষ্ট্রের সংঘাত” নামক ষষ্ঠ বই প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বইটির লেখক বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ২৩৬ পৃষ্ঠার এই বইটি মেরিট ফেয়ার প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ধর্ম ও রাষ্ট্রের সংঘাত বইটি লেখকের প্রকাশিত ষষ্ঠ বই। এর পূর্বে লেখকের পাঁচটি বই প্রকাশিত হয়েছে। আরো দুইটি বই প্রকাশিতব্য।

বই সম্পর্কে জানতে চাইলে লেখক অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান বলেন, ‘মানব জীবনের ব্যক্তি পর্যায়ে ধর্ম পালন করলেও রাষ্ট্রীয় জীবনে ধর্ম পালন করতে চায় না। ইসলামের সোনালী যুগে ধর্ম ও রাষ্ট্রে কোন বিভাজন ও বিরোধ ছিল না। বর্তমানের মত সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষা নামে কোন শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল না। বর্তমানে যে বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে; ইসলামী শিক্ষা ও সংস্কৃতি কখনো এর বিরুদ্ধে ছিল না। বরং এ ইসলামই বিজ্ঞানচর্চার নির্দেশ প্রদান করেছে। এই জন্য বইটি প্রকাশিত করা হয়েছে।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান লেখনীর জগতে বহুমুখী একজন। সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ইত্যাদি তার লেখার মূল উপজীব্য। মাদ্রাসার ছাত্র থেকে তিনি এখন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নিজেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় নিযুক্ত রেখেছেন প্রায় আড়াই দশক ধরে।

লেখক ও গবেষক অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার উলা গ্রামে। ১৯৯৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রবেশনারী অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০২ সালের ৩১ ডিসেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০০৫ সালে ইসলামী ব্যাংকিং বিষয়ে এম. ফিল ও ২০০৯ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপ নিয়ে ডিগ্রি অর্জন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD