1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

বগুড়ায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে ছাত্রলীগ নেতাসহ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার পঠিত

বগুড়ায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে ছাত্রলীগ নেতাসহ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল: বগুড়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদ্যরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাটগাড়ী এলাকার আহাম্মেদ ইমতিয়াজ ওরফে রাসেল এবং তার সহযোগী শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহব্বত নন্দিপুর এলাকার সজল ইসলাম। সজল ইসলাম ছাত্রলীগ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু রায়হান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক।
তারা দীর্ঘদিন যাবৎ কখনও শেরপুর থানার ওসি, কখনও বগুড়া সদর থানার ওসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণামূলক টাকা আত্মসাৎ করে আসছিল।
গত ২ এপ্রিল শেরপুরের কুসুম্বী ইউনিয়ন পরিষদের সচিবের মোবাইল নম্বরে ভুয়া একটি বিকাশ বার্তা পাঠায়। বার্তা পাঠানোর পর তারা বলে ‘আমি পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নামে টাকা পাঠাতে গিয়ে আপনার নামে ভুল করে টাকা চলে গেছে। খুবই দ্রুত টাকা ফেরত পাঠান, তা না হলে আমি পুলিশ পাঠাবো।’

একইভাবে শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের সাবেক এক কর্মকর্তার কাছে সাড়ে ২০ হাজার টাকার ভুয়া বার্তা পাঠায়। পরে সন্দেহ হলে ওই স্বাস্থ্য কর্মকর্তা শেরপুর থানায় অবগত করলে পুলিশ তদন্তে নামে।
তদন্তের একপর্যায়ে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল, সচল ও অচলসহ ৪২টি সিমকার্ড, নগদ ২১ হাজার টাকা, একটি নোটবুক ও খাতা জব্দ করে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতার প্রতারকদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD