1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রূপগঞ্জে পরকিয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধূ খুন, চার আসামীর জামিন না’মঞ্জুর। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

রূপগঞ্জে পরকিয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধূ খুন,
চার আসামীর জামিন না’মঞ্জুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী(২৭) হত্যা মামলার চার আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গত ২৮ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্দুর রশিদ। আসামীরা হচ্ছেন গৃহবধূ হাফসা আক্তারের শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮), শ্বাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেন(৪৮)। মামলার প্রধান আসামী হাফসা আক্তারের স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা পলাতক রয়েছে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হাফসা আক্তার কাকলী হত্যা মামলার প্রধান আসামী তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া মামুন বাদী হয়ে রূপগঞ্জ থানায় পাঁচ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD