1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গাঁজাসহ ডি‌বির হা‌তে মাদক কারবারি আলাল বেপারী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

গাঁজাসহ ডি‌বির হা‌তে মাদক কারবারি আলাল বেপারী গ্রেফতার

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকা থেকে গাঁজাসহ আলাল বেপারী (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৪ মার্চ) বিকা‌লে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খাঁন।

গ্রেফতারকৃত আলাল বেপারী বসন্তপুর ইউনিয়ন উদয়পুর এলাকার মৃত উমবাত বেপারী’র ছেলে।

এর আগে শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই মো. মোতালেব হোসেন এর নেতৃত্বে একটি টিম সদর উপজেলাধীন বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এ সময় মাদক কারবারি আলাল বেপারীর নিজ বসত বাড়ীর উঠানের উপর হতে কাগজে মোড়ানো ১০২ পুড়িয়া গাঁজা (ওজন ২শ গ্রাম) ও নগদ ২৫ হাজার ২শ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ও‌সি ম‌নিরুজ্জামান খান জানান, এব্যপারে গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD