1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে হেরোইন সহ জেসমিন ও মাদক সম্রাট মনির গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে হেরোইন সহ জেসমিন ও মাদক সম্রাট মনির গ্রেপ্তার

আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ শেরপুরের শ্রীবরদীতে মরণ নেশা হেরোইন বিক্রি কালে পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইন সহ উপজেলার আলোচিত মাদকসম্রাজ্ঞী জেসমিন আক্তার (৪০) ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মনির মিয়া (৩৭)কে  একটি সিএনজি সহ গ্রেপ্তার করেছে।২৩ শে মার্চ শনিবার সকালে শ্রীবরদী উপজেলার
ভেলুয়া গ্যারেজ মোড় এলাকার ইয়াজলের রাইস মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ধৃত মাদক সম্রাজ্ঞী জেসমিন আক্তার (৪০) শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকার এক ডজন মাদক মামলার আসামী মাহবুব তালুকদারের স্ত্রী ও মনির মিয়া (৩৭)একই গ্রামের আব্দুল করিমের ছেলে।পুলিশ জানায় মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার মোনালিসা বেগমের নির্দেশে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে এসআই মাইনুল রেজার নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলুয়া গ্যারেজ মোড়  এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালালে মাদকসম্রাজ্ঞী জেসমিন আক্তার কে আটক করে পরে তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগ থেকে ৪ গ্রাম হেরোইন ও তার উপর সহযোগী মনির মিয়ার দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির কুচে থাকা কাগজে মুড়ানো অবস্থায় ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত জামালপুর ঘ ১১-০৪২৬ রেজিস্টেশন ধারি একটি সিএনজি অটো রিস্কা।
এ ঘটনায় উপ পুলিশ পরিদর্শক  (এস আই) মো মাইনুল রেজা বাদী হয়ে হেরোইন বিক্রির উদ্দেশ্য অবৈধভাবে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬( ১) সারনিয় ৮( ক)৪১ ধারায় ধৃত ২ জন ও অজ্ঞাত ১ জনকে আসামি করে শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।এস আই মো মাইনুল রেজা বলেন
জেসমিন মাহবুব দম্পতি শ্রীবরদী উপজেলার দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী তারা দীর্ঘ সময় ধরে
মাদক ব্যবসা করে আসছে । তাদের উপর সহযোগী মনির মিয়া ভাড়ায় সিএনজি চালানোর পাশাপাশি মাদক বহন ও মাদক বিক্রি করে থাকেন।বেশ কিছুদিন যাবত তারা আমাদের নজরদারিতে ছিল।থানার অফিসার ইনচার্জ (ওসি)কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তার ও মাদক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে রবিবার সকালে বলেন,ধৃত জেসমিন আক্তার এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।বিগত সময়ে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সে মাদক সহ গ্রেপ্তার হয়। তার স্বামী মাহবুব এ অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ডজন খানেক মাদক মামলা রয়েছে।অপর মনির মিয়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।ধৃত দুজনকে মাদক মামলায় রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।মাদক মুক্ত শ্রীবরদী উপজেলা গড়তে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত  থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD