1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মহানগরীর কাটাখালী থানার অধীন গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ০৪। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পঠিত

মহানগরীর কাটাখালী থানার অধীন গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ০৪।

___________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার অধীন গাঁজা ও ইয়াবা-সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাত সোয়া ১২ টায় মাদক মামলার আসামি মুন্নার বাখরাবাজের বাড়িতে অভিযান চালিয়ে করে ৬২ গ্রাম হেরোইন-সহ তার মা ফুলজানকে গ্রেফতার করা হয়। তবে আসামি মুন্না কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে কাটাখালী ও বেলপুকুর থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

এর আগে, রাত ৮টায় চারঘাট হতে সিএনজি যোগে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুরের দিকে যাওয়ার পথে সিএনজি থামিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবা-সহ ৩জনকে গ্রেফতার করে কাটাখালী থানার অফিসার ইন চার্জ মোঃ তৌহিদুর রহমান, এসআই শাহিন, টিএম সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রাজু আহমেদ (২০), সে রাজশাহীর বাঘা থানার চাঁদপুর গ্রামের মোঃ শেখ আব্দুল্লার ছেলে, হুসাইন আলী (২১), সে একই গ্রামের মুনছুরের ছেলে ও মাদক মামলার আসামি মোঃ মুন্না (২৭) সে মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ এলাকার মোঃ মুক্তার হোসেনের ছেলে।

শনিবার সকালে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, মাদকসহ গ্রেফতারকৃত ৪জন আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৩ মার্চ শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD