1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রুয়েটে কোলাবরেটিভ মিট -২০২৪ অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

রুয়েটে কোলাবরেটিভ মিট -২০২৪ অনুষ্ঠিত।

মাসউদ রহমান সৌরভ,রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আমেরিকার ঝঞঊগঢ৩৬৫ এর মধ্যে বুধবার সকালে কোলাবোরেটিভ মিট-২০২৪ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এই কোলাবোরেটিভ মিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ঝঞঊগঢ৩৬৫ হল আমেরিকাভিত্তিক একটি অলাভজনক সংস্থা যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়৷ ঝঞঊগঢ৩৬৫ হলো এমন একটি প্লাটফরম যেখানে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত শেখানো হয়। এর প্রতিষ্ঠাতা হলেন আমেরিকার এমআইটি বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্স এন্ড অ্যাসট্রোনটিক্স বিভাগের অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী। এই প্লাটফরমটির মাধ্যমে বিশ্বব্যাপী ও বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কোলাবোরেটিভ মিটের মাধ্যমে ভবিষ্যতে রুয়েট এবং ঝঞঊগঢ৩৬৫ সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়ে জ্ঞানর্চ্চার পারস্পরিক আদান-প্রদান করতে পারবে।

মিটে বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো ফারুক হোসেনের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন আমেরিকার এমআইটি বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্স এন্ড অ্যাসট্রোনটিক্স বিভাগের অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী ইমতিয়াজ কামাল, রুয়েটের ইটিই বিভাগের সাবেক শিক্ষার্থী সুদিপ্ত।

কোলাবোরেটিভ মিটে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD