
নেত্রকোণার দুর্গাপুরে নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক -১
শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১শত পিছ নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি দুর্গাপুর উপজেলার বারমারি (লক্ষিপুর) গ্রামের মোঃ আব্দুল সালামের পুত্র মোঃ জসিম মিয়া (২১)।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে দুর্গাপুর থানাধীন বারমারি (লক্ষিপুর) গ্রামে মোঃ আব্দুল সালামের পুত্র মোঃ জসিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ১শত পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। পরে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আদালতে পাঠালে, বিজ্ঞ বিচারক তাকে জামিন না মঞ্জুর করে, জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।