1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ। বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর নতুন বইয়ের  মোড়ক উম্মোচন ও অভিষেক -২০২৬ নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা ফরিদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১,পাঁচ দোকান পুড়ে ক্ষতি ১২ লাখ টাকা। ইসলামী ব্যাংক পুরোনো মালিকদের ফিরিয়ে দিতে একমত বিএবি চেয়ারম্যান । বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস। পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি উম্মুক্ত নিলাম ডাক প্রদান পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২  রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিত নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ। কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য।

নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের পর উচ্ছৃঙ্খলতায় ৬ যুবকের দন্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের পর উচ্ছৃঙ্খলতায় ৬ যুবকের দন্ড

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোনা জেলা প্রতিনিধি:

নেএকোনার সুসং দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের পর এলাকায় প্রতিবেশিদের সাথে অসদাচরণ ও বাড়িঘরে উপদ্রবের দায়ে ছয় যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরই সাথে তাদেরকে করা হয়েছে জরিমানা।রোববার (১৭ মার্চ) দিনগত রাত পৌনে ১১ টায় নিশ্চিত করেন দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান।তিনি জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের পর অভিযুক্ত যুবকদের সকালে কারাগারে পাঠানো হয়েছে।এরআগে শনিবার দিনগত রাতে দুর্গাপুর পৌর শহরের চর মোক্তারপাড়া এলাকায় মাদক সেবন করেন যুবকরা। মাদক সেবনের সময় তারা মিউজিক প্লেয়ারে উচ্চশব্দে গান শোনে এবং পরবর্তীতে এলাকার একাধিক বাড়িঘরে উপদ্রব চালায় ও প্রতিবেশিদের সাথে অসদাচরণ করে। পরে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড ও পাঁচশো টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডিত যুবকরা হলো- মেলাডহর গ্রামের লুৎফর রহমান, মো. রুয়েল, মধ্য বাজার এলাকার মোবারক হোসেন, চরমোক্তাপাড়া এলাকার ইমরান ইসলাম ইমন, চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের আরমান আহমেদ, গারাউন্ধ গ্রামের মতিউর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD