1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৩। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পঠিত

রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৩।

____________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঁং লিডারসহ তিনজন কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফফতার করা হয়।

এসময় তাদের কাছ হতে গাঁজা-৬৫ গ্রাম, ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০টি, টিপ চাকু-৪টি, কলটি-১টি, কাঠের টুকরা-১টি, মোবাইল-৩টি, ও সীমকার্ড-৪টি উদ্ধার করা হয়।

গ্রেফতার কিশোর গ্যাঁং লিডার রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম স্কুল মোড় এলাকার মোঃ সানোয়ার হোসেন সেলিমের ছেলে মোঃ সাব্বির ওরফে কানা সাব্বির (২১), কিশোর গ্যাঁং এর সদস্য একই থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত তৈমুর ইসলামের ছেলে মোঃ তন্ময় ইসলাম (২৫) ও ছোটবনগ্রাম স্কুল মোড় এলাকার -মোঃ সেলিম বাবুর ছেলে মোঃ নাজমুল (২৩)।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়া সাকিনাস্থ জনৈক মোঃ ইমাম আলী এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে বাগানের ভিতর কতিপয় ব্যক্তি মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয় এবং ৪ জন রাতের আধারে পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, পলাতক আসামীরা ১নং ধৃত আসামী মোঃ সাব্বির ওরফে কানা সাব্বির এর নেতৃত্বাধীন একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা পরস্পর যোগসাজসে তাদের কিশোর গ্যাং লিডার ধৃত ১নং আসামী মোঃ সাব্বির ওরফে কানা সাব্বির এর নেতৃত্বে গাঁজা ও ট্যাপেনটাডাল ট্যাবলেট সেবনের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করে সেবন করছিল। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে সেবন করে।
উক্ত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD