1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুর শ্রীবরর্দী এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যার মূল হোতা আল-আমিন র‍্যাব কর্তৃক গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

শেরপুর শ্রীবরর্দী এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যার মূল হোতা আল-আমিন র‌্যাব কর্তৃক গ্রেপ্তার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান(১৫)কে হত্যার ঘটনার মূল হোতা আল আমিন(১৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চরশিমুলচুড়া এলাকার রহিম মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ফেব্রুয়ারি সন্ধ্যায় আরিফ, আসমান ওরফে মনির হোসেন এবং মোখলেসুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন লোকের সাথে বিপ্লব হাসানের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে একই দিন রাত ১টার দিকে বিপ্লব হাসান কান্দাপাড়া এলাকার ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে আল আমিনসহ অন্যান্যরা বিপ্লব হাসানকে পরিকল্পিত ভাবে খুনের উদ্দেশে বুকে ও নাভির উপর ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন আরিফ(২১)কে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বিপ্লব হাসানকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ফেব্রুয়ারি বিকেলে বিপ্লব হাসান মৃত্যুবরণ করে। পরে বিপ্লব হাসানের বাবা মো. কাবিল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একই দিনে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আল আমিন আত্মগোপনে চলে যায়।

অবশেষে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানায় হস্তান্তর করে। উল্লেখ্য যে, নিহত বিপ্লব হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চার কারিয়া দরিপাড়া গ্রামের বাসিন্দা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD