1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার।

_____________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জাহাঙ্গীর (২৩), মো: আলম (১৯), মো: রাকিব (১৯), মো: সাজ্জাদ হোসেন (২৬) ও মো: শাওন (২৪)। জাহাঙ্গীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মো: মনির উদ্দিনের ছেলে, আলম একই এলাকার মো: কালামের ছেলে, রাকিব একই এলাকার মো: শরিফের ছেলে, সাজ্জাদ মো: মুন্নার ছেলে ও শাওন একই থানার উত্তর নওদাপাড়ার মো: আবুল কাশেমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে গত ১ মার্চ শুক্রবার ২০২৪ ইং তারিখ দুপুর পৌনে ১২ টায় আসামি হৃদয় মুরগি কিনতে আসে। দোকানে ভিড় থাকায় মুরগি দিতে দেরি হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সে মুরগি না নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দুপুর সোয়া ১২ টায় আসামি হৃদয় ও তার অন্যান্য সহযোগীরা লাঠিসোটা নিয়ে দোকানে এসে নূর জামানকে মারপিট করে জখম করে। আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনায় নূর জামানের দুলাভাই মো: আসাদুজ্জামান শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে ৩ মার্চ রবিবার বিকাল সোয়া ৩ টায় শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারে মাঝেমধ্যেই প্রতিপক্ষের সঙ্গে মারামারি করে। এছাড়াও তারা ইভটিজিং, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD