1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার ” কে.এম. শাইখ আক্তার”এর প্রচেষ্টা দীর্ঘদিনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মন্টু গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৫৮ বার পঠিত

 

র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে.এম. শাইখ আক্তার এর প্রচেষ্টা

দীর্ঘদিনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মন্টু গ্রেপ্তার

সুজন খন্দকার ঃ কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মন্টু মন্ডল’কে ৪২ বোতল ফেন্সিডিলসহ রাজবাড়ী জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার ১লা মার্চ গভীরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানাধীন নারুয়া খেয়াঘাট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।

মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ মন্টু মন্ডল (৬০)। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জগন্নাথপুর গ্রামের মৃত কেসমত আলী মন্ডল ওরফে কিতাব আলী মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যমানের ৪২ বোতল ফেনসিডিল ও তার বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল এবং একটি মোবাইল জব্দ করা হয়।

এবিষয়ে ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার ” কে.এম. শাইখ আক্তার” এক প্রেস নোটের মাধ্যমে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী মন্টু মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছেন। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল এবং একই সাথে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান তিনি। আসামীর বিরুদ্ধে পূর্ববর্তী আরো ৬টি মাদক মামলা ছিল। পরে

গ্রেফতারকৃত আসামীকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD