1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা: অসন্তুষ্ট এলাকাবাসী বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বার্তায় দীঘিনালায় ৪৬তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণোৎসব সম্পন্ন জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মেহেদী হোসেন, চট্টগ্রামে নারী ও শিশু পাচার ও অনৈতিক চক্রের রমরমা বাণিজ্য: নেপথ্যের কারিগর ও সিন্ডিকেটের জাল স্বামী ও সন্তানকে হারানোর ২৪ দিন পর না ফেরার দেশে রেশমী কয়রায় ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ সীমান্তে পলাতক আসামি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি,ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত বিশেষ অভিযান, থার্মাল ড্রোন ও সার্চলাইট ব্যবহারের উদ্যোগ জুড়ানপুর ইউনিয়ন জিয়া মঞ্চের ১২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা; রকিবুল সভাপতি, নাঈম সাধারণ সম্পাদক বাঘারপাড়ার ধলগ্রাম রাস্তার মোড় থেকে ৯৫ বোতল বিদেশি মদসহ (এসআরবির) হাতে দুইজন আটক” বগুড়ার গাবতলীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বই বিতরণ

লেভেল প্লেয়িং ফিল্ড বুঝা যাবে ৯ মার্চ বিকেল ৪ টার পর : কুসিক মেয়র প্রার্থী কায়সার।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২১০ বার পঠিত

লেভেল প্লেয়িং ফিল্ড বুঝা যাবে ৯ মার্চ বিকেল ৪ টার পর : কুসিক মেয়র প্রার্থী কায়সার

সালমা আক্তার , দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বুঝা যাবে ৯ মার্চ বিকেল ৪ টার পরে। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কারণ স্থানীয় সংসদ সদস্য ফুল নেই, নেয়ার নাম করে তার কন্যা ও বাস প্রতীকের প্রার্থীর জন্য ভোট চাইছেন। যার প্রমাণ স্থানীয় পত্রিকা গুলো। সুতরাং আমি এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দেখিনা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এই প্রার্থী। এদিন সকালে তিনি নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা, উনাইসার, জাঙ্গালিয়া, ইয়াছিন মার্কেট, নোয়াগাও মোড় এলাকায় গণসংযোগ শেষ করেন। পরে কুমিল্লা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এসে ইসি আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন। মতবিনিময় সভায় তিনি ইসির উদ্দ্যেশ্যে বলেন, গত নির্বাচন গুলো বিএনপি বর্জন করেছে। তাই ভোটার ছিল না। সারাদেশের ন্যায় কুমিল্লাতেও ৮০ শতাংশ মানুষ বিএনপি ঘড়ানার। তারা আগে নির্বাচনে না গেলেও এবার যাবে। কারণ তারা ঘোড়া প্রতীককে সমর্থন দিয়ে মাঠে আছে। যদি এবার নির্বাচনে পেশীশক্তির প্রয়োগ হয়, নির্বাচনে যদি কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেয়া হয়, যদি নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট না আয়োজন করতে পারে তাহলে জনগণের আস্থা হারাবেন। এই প্রার্থীর অভিযোগের পর স্থানীয় সংসদ সদস্যের প্রচারণার বিষয়ে ইসি আনিছুর রহমান বলেন, এখন ৭-৮ দিন যদি শুভেচ্ছা না গ্রহণ করেন তেমন ক্ষতি হবে না। এখন কোন জনপ্রতিনিধির এসব মতবিনিময়, ক্রেস্ট, ফুল নেয়ার প্রয়োজন নেই। এছাড়া মোটা কাপড় দিয়ে কক্ষ তৈরি, সিসিটিভি স্থাপন, ফল প্রকাশের পর এজেন্টদের স্বাক্ষর নেয়া, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সকল বিষয়ে তিনি প্রার্থীদের আশ্বাস দেন। সভা শেষে এই প্রার্থী ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে যান। সেখানে স্থানীয় বিএনপি নেতারা তার প্রচারণার বহরে যুক্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD