
সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে রাজশাহী অঞ্চলের নৌ-পুলিশ ইউনিটে বিশেষ অবদান রাখার জন্য,বিশেষ করে- অবৈধ অস্ত্র উদ্ধার, নৌপথে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মা ইলিশ রক্ষায় দিক জয়ী অভিযান এবং অবৈধ বালু উত্তলনের বিরুদ্ধে অভিযানে সাফল্যের স্বীকৃতি স্বরূপ নৌপুলিশের পুলিশ সুপার জনাব “রুহুল খবির খান” আইজিপি পদকে ভূষিত হয়েছেন। তার এই বিশেষ সম্মাননায় নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে অফিসার ইনচার্জ সাইদুর রহমান তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার ২৮শে ফেব্রুয়ারী বিকালে রাজারবাগ পুলিশ লাইনে এ নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার “রুহুল কবীর খানকে” আইজিপি পদক তুলেদেন বাংলাদেশ পুলিশের পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন,অতিরিক্ত আইজিপি,ডিআইজি সহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী,পুলিশ সদস্য সহ বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্ত উপস্থিত ছিলেন।