1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি লুৎফুল হক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি লুৎফুল হক

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা জেলায় এবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল হক। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি।
অপরদিকে একই থানার (এসআই) মামুন ইবনে হেলাল ও মিজানুর রহমান শ্রেষ্ঠ (এসআই) নির্বাচিত হয়েছেন। পরে নেত্রকোণা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ (ওসি) ও এসআই দুই জনের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হারুন-অর- রশিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, বারহাট্টা সার্কেল সুমন কুমার দাস, খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মোঃ আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।কলমাকান্দা থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হওয়ার প্রতিক্রিয়ায় লুৎফুল হক জানান, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ বিষয়কে ও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। এছাড়াও পুরষ্কার প্রাপ্তিতে কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মুল্যায়ন আছে। তাই আজ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD