1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ঝিনাইগাতী থানায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

ঝিনাইগাতী থানায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আল-আমিন ঃ ঝিনাইগাতী  থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক,চালক ও শ্রমিকদের সাথে সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ শে ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইগাতী থানার আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মো আরাফাতুল ইসলাম।তিনি তাঁর বক্তব্যে,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা,গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান।এছাড়াও তিনি,লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো,গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন।ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমদ বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজু আহমেদ,শহিদুল ইসলাম রজব,সেলিম আহমেদ,সাইফুল ইসলাম ফকির,সাবেক ছাত্রলীগের সভাপতি ও দূরপাল্লা গাড়ি মালিক মোঃ ফারুক আহমেদ,উপজেলা ট্রাক শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফকির আব্দুল্লাহ আল মামুন,সাবেক চেয়াম্যান ও ট্রাক মালিক আয়োব আলী ফর্সা সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন মালিক,চালক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসআই রাজিব শাহা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD