1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কামারখন্দের ঝাটিবেলাই কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

কামারখন্দের ঝাটিবেলাই কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে

সাবেক দুই ইউপি সদস্যের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি

——————

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাই পশ্চিমপাড়া এক কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রামের সাবেক দুই ইউপি সদস্যের বিরুদ্ধে।অভিযুক্তরা হলেন গতবারের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মো.আবুল কালাম ও মো. আনোয়ার হোসেন।তারা দুজনেই ঝাটিবেলাই গ্রামের বাসিন্দা।
জানাযায়,গত ১৯ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে
ঝাটিবেলাই বাজার সংলগ্ন মো.আব্দুল মতিন (বাবলু) এর বাড়িতে থাকা এক কাজের মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে কালাম ও আনোয়ার কৌশলে ধর্ষণ করে।

বিষয়টা সর্বমহলে জানাজানি হলে কালাম ও আনোয়ার ধর্ষণের বিষয়টা ধামাচাপা দেবার লক্ষ্যে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করে।

এমতাবস্থায় বাদীকে গ্রামের প্রভাবশালীদের দ্বারা চাপ সৃষ্টি করা হচ্ছে মামলা না করার জন্য।
বাধ্য হয়ে বাদী তার নিজ গ্রাম মাহমুদপুরে অবস্থান করছে।

ইতিমধ্যেই উক্ত ঘটনায় পুরো এলাকায় সমালোচনার ঝড় বইছে।গ্রামবাসী বলছেন,এই ধর্ষণের পেছনে বাড়ির মালিক বাবলুর মদদ রয়েছে।
এদিকে জানতে চাইলে বাবলু বলেন,কালাম ও আনোয়ার আমাকে ভয় দেখিয়ে ৫হাজার টাকা কেঁড়ে নেয় এবং আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমার কাজের মেয়েকে ধর্ষণ করে।’এঘটনায় সঠিক বিচারের জোর দাবী করছেন বাবলু ও তার সহধর্মিণী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD