1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী হতে ৬৫০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব -৫। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ী হতে ৬৫০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫।

____________রাজশাহী ব্যুরো

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রাশিদা খাতুন (৫৮), পিতা-মৃতঃ শাখাওয়াত এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই উল্লেখিত মাদক ব্যবসায়ী মোছাঃ রাশিদা খাতুন (৫৮) এর বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের টিম ধৃত আসামীর বসত বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের পশ্চিম রুমের মধ্যে উত্তরাংশে মেঝেতে থাকা স্থানীয় ভাবে মাটির তৈরী মাটির কুঠি (মাটির তৈরী বড় পাত্র) এর ভিতরে গোবরের লাকড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

ধৃত আসামী জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজেদের দখল ও হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রেখেছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD