1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ট্রেড লাইসেন্স কার্যক্রমে রাসিকের বিশেষ অভিযান পরিচালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পঠিত

ট্রেড লাইসেন্স কার্যক্রমে রাসিকের বিশেষ অভিযান পরিচালিত।

____________রাজশাহী ব্যুরো

ট্রেড লাইসেন্স কার্যক্রমে রাসিকের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রোববার ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সাদিয়া আফরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় গ্লোবাল নার্সিং ইনস্টিটিউটের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী
সিটি কর্পোরেশন। অভিযানে গ্লোবাল নার্সিং ইনস্টিটিউটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও হাজরাপুকুর ডাবতলা এলাকায় ঢালাই কারখানাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১৯নং ওয়ার্ডে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পরিদর্শনের মাধ্যমে পরীক্ষা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD