1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পঠিত

চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সুমন হোসেন মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলার পলাতক আসামি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৪৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত শুক্রবার শহরের পুলিশ লাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ৯ জানুয়ারী মঙ্গলবার ভিকটিম বরুণ ঘোষ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে জেলা সদরের ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে ছিল। এ সময় ৫/৭ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড় কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্ত্রী বাদী হয়ে গত ০৯ জানুয়ারি ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৯/১০ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার পুলিশ লাইন এলাকা থেকে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD