1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে নারী শিশু আইনে মামলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পঠিত

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে নারী শিশু আইনে মামলা।

______রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার রাঙার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘটনার শিকার এক নৃত্য শিল্পী ও কলেজ ছাত্রী আসাদুজ্জামানের নিকট সম্ভ্রম হারিয়ে রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা গেছে, আসাদুজ্জামান তার অফিস কক্ষ ও বাসা অনৈতিক কর্মকান্ডের মধুকুঞ্জ বানিয়েছিল।
আসাদুজ্জামান শিল্পকলা একাডেমিতে নৃত্য, সংগীত ও নাটক সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা কোন কোন ছাত্রীর সাথে বিয়ের প্রলোভন দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে আসছিল। ঘটনার শিকার অনেক শিল্পী নানা মহলে প্রতিবাদ করেও কোন সুফল পাননি। শেষ পর্যন্ত ঘটনার শিকার এক নৃত্য শিল্পী ও কলেজ ছাত্রী লম্পট আসাদুজ্জামানের নিকট সম্ভ্রম হারিয়ে রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
এজাহারে উক্ত নারী আসাদুজ্জামান এর বিরুদ্ধে তার অফিস কক্ষেই সম্ভ্রম হানির অভিযোগ এনেছেন। এছাড়াও উক্ত ছাত্রীকে ভদ্রা এলাকায় আসাদুজ্জামানের ভাড়া বাসা তেও জন্মদিনের অনুষ্ঠান করার নামে ও বিয়ের প্রলোভন দিয়ে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ছাত্রী রাজপাড়া থানায় মামলা দায়েরের আগে রাজশাহী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেন। তাতে কোন সুফল না পেয়ে তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের নিকট লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারি রাজপাড়া থানায় মামলা করেন।
রাজশাহী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামানের বিরুদ্ধে কেবল যৌন হয়রানির অভিযোগই নয় শিল্পীদের অর্থ আত্মসাতেরও অনেক অভিযোগ রয়েছে।
তিনি অনুগত মুষ্টিমেয় স্থানীয় শিল্পীদের দিয়া বিভিন্ন অনুষ্ঠান করান। এছাড়াও রাজশাহী জেলার বাহির থেকে শিল্পী এনে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। তিনি একটানা ছয় বছর ধরে রাজশাহী জেলা কালচারাল অফিসারের দায়িত্ব পালন করলেও তার সময় একবারও অডিট করা হয়নি। সে কারণে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এর গুরুতর অভিযোগ দৃঢ় হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার রাজপাড়া থানার সাব ইন্সপেক্টর কাজল নন্দী গণমাধ্যমকে জানিয়েছেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে । আসামি পলাতক থাকায় এখনো তাকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD