1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ধামইরহাটে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ বার পঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণার উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম উন্নয়ন কমিটি এবং শিশু ও যুব ফোরাম সদস্যবৃন্দের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর সহযোগিতায় ২০ ফেব্রুয়ারি বেলা ১১ টায় জাহানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্তে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা। প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগীর সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার, ইউপি মেম্বার লাভলী খাতুন,হামিদুল ইসলাম সহ অন্যান্য মেম্বার বৃন্দ, কারিতাষ এনজিও মঙ্গলবাড়ি প্রতিনিধি সুজন মহন্ত ধর্মীয় নেতৃবৃন্, বিবাহ রেজিস্টা, স্কুল-মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD